আজ বালিয়াডাঙ্গী উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন "স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ" এর ১ যুগ পূর্তি।
প্রকাশ : ১০-০৪-২০২০ ০৮:০৯
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন "স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ"।
আজ ১০ এপ্রিল ২০২০, আজ এই সংগঠনটির ১ যুগ পূর্তি হলো।
গৌরবময় ১ যুগ পূর্তিতে সংগঠনটি বছর শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচী হাতে নিয়েছিল। দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় আপাতত ১ যুগ পূর্তির সকল অনুষ্ঠান কর্মসূচী স্থগিত করছে সংগঠনটি। করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান স্থগিত হলেও সংগঠনের প্রতিটি সদস্য বাসায় থেকে সংগঠনের ১ যুগ পূর্তি ও সংগঠনের লোগো সংযুক্ত ফ্রেম ফেসবুক প্রোফাইলে লাগিয়ে প্রিয় সংগঠনের ১ যুগ পূর্তি ও জন্মদিন উদযাপন করে।
২০০৮ সালের ১০ এপ্রিলে কয়েকজন সদস্য নিয়ে কালমেঘ এফ আর ফাজিল মাদ্রাসার মাঠে এই সংগঠনটির জন্ম হয়।
মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তিনিই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমান সভাপতি। তিনি এক যুগ অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটিকে মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। প্রতিষ্ঠাকালে সংগঠনটির সদস্য ছিল মাত্র ৫০ জন এবং বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় তিন শত।
বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্দেশ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। সংগঠনটি এখন পর্যন্ত ১২০০ জন মানুষকে বিনামূল্যে রক্ত দান করেছে। সংগঠনটি বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ৭০০০ এর বেশি মানুষের ফ্রিতে ব্লাড গ্রুপিং করেছে। সংগঠনটি বিভিন্ন মাদক বিরোধী প্রোগাম যেমন সমাবেশ ও মানববন্ধন এর মাধ্যমে জনগনকে মাদকদ্রব্য সম্পর্কে সচেতন করে তোলে। মেধাবী ছাত্রছাত্রীদের কীতি সংবর্ধনা দিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখায় আগ্রহী করে তুলেছে। মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যুগোপযোগী পরামর্শ দিয়ে আসছে। প্রতিবছর ইফতার মাহফিল সহ আরও বিভিন্ন গণসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। সম্প্রতি সংগঠনটি বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাজার, বারঢালী বাজার, চৌরঙ্গী বাজার ও সনগাঁও বাজার সহ বিভিন্ন এলাকার মসজিদ, যানবাহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসমাগম এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করেছে।
সর্বোপরি সংগঠনটি এই ১ যুগে মানব কল্যাণের জন্য সব রকমের কাজ করেছে।
বালিয়াডাঙ্গী উপজেলায় অনেক পুরাতন সংগঠন গুলোর মধ্যে এটি অন্যতম যা আজও পূর্বের মতো টিকে আছে এবং টিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সংগঠনের ১ যুগ পূর্তিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বলেন, "আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে অসুস্থ মানুষকে রক্তদান করছি এবং যারা সুস্থ আছে তাদের রক্ত দিতে উৎসাহিত করছি। সমাজে মাদক বিরোধী বিভিন্ন প্রোগামের মাধ্যমে যুবসমাজকে সচেতন করে আসছি। সমাজের অবহেলিত সকল গরীব দুঃখী মানুষের কল্যাণের জন্য কাজ করে আসতেছি এবং ভবিষ্যতেও তা বজায় রাখবো। আমরা আমাদের এই সংগঠনের কার্যক্রম শুধু বালিয়াডাঙ্গী বা ঠাকুরগাঁওয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।"
তিনি সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমাদের সংগঠনের ১ যুগ পূর্তি হলো এর পিছনে রয়েছে সংগঠনের সদস্যদের ধৈর্য্য, শ্রদ্ধা, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা এবং সংগঠনের প্রতি ভালোবাসা।
তিনি করোনা প্রতিরোধের জন্য সংগঠনের সদস্যদের নিজ ঘরে অবস্থান, এলাকাবাসীকে করোনা সম্পর্কে সচেতন এবং কর্মহীন গরিব অসহায় মানুষকে সামর্থ অনুযায়ী সাহায্য করার আহ্বান জানান।
এফ আই শিশির/ঠাকুরগাঁও৭১
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com