বালিয়াডাঙ্গীতে পাটক্ষেত থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের ১ গ্রেফতার
প্রকাশ : ০৩-০৭-২০২৩ ১৯:১৮
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ::ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবতী আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী পুকুরপাড় গ্রামের মাঠের পাট ক্ষেত থেকে নার্গিস আক্তার (১৪) এর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হবার পরে পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার চিলিভিটা গ্রামের অনিল চন্দ্র গ্রাম পুলিশের পুত্র সুভাস চন্দ্রকে (২৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার তারাঞ্জুবাড়ী পুকুরপাড় গ্রামের জয়নুল হকের মেয়ে ও হরিণমারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নার্গিস আক্তার প্রতিদিনের ন্যায় (২৮ জুন/২৩) ইং মঙ্গলবার রাতে বাড়ীতে খাওয়া দাওয়া শেষ করে সে তার নানীর শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে।
রাত ১২ টায় সে তার মামী এলিজাকে ডাকতে থাকলে ঘুমের ঘরে তার ডাকে সাড়া না দিলে এসময় তার মামা নুরুজ্জামান তার ডাকে সাড়া দিয়ে ঘর থেকে উঠে তার কাছে ডাকার কথা জানতে চাইলে, সে বলে তার ক্ষুধা লেগেছে কিছু খাইতে হবে। একথা শোনার পর তার মামা তাকে বিস্কুট খেতে দেয়। বিস্কুট খাওয়া শেষে নাগিস আক্তার নলকুপ হতে পানি এনে পান করার পরে বাথরুমে গিয়ে শয়ন ঘরে ফিরে আসেনি। এক পযার্য়ে বাড়ীর প্রাচীরের উপর হতে লাফ দেওয়ার শব্দ পেয়ে তার মামা নুরুজ্জামান উঠে মসজিদের সামনে গেলে এসময় তার ভাগনী নার্গিস আক্তার ও পার্শ্ববতী চিলিভিটা গ্রামের গ্রাম্য পুলিশ অনিল চন্দ্র পুত্র সুভাস চন্দ্রকে (২৫) দেখতে পেলে এসময় তারা দৌড়ে পালিয়ে যায়। রাতেই নার্গিসের মামা নুরুজ্জামান মুঠোফোনে স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদেকুল ইসলামকে ঘটনাটি জানায়। পরে তিনি সুভাস চন্দ্রের বাড়ীতে গিয়ে তার বাবার নিকট তার ভাগনী নার্গিস আক্তারের সন্ধান চাইলে, সুবাস চন্দ্রের বাবা এসময় তাকে বলেন, তার ছেলে সুভাস চন্দ্র তিনদিন আগে শ্বশুড় বাড়ীতে মেহমানী খেতে বেড়াতে গিয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। অথচ সে ঘটনারদিন সুবাস চন্দ্র ক্যাম্পের হাটে তার দোকানের ব্যবসা প্রতিষ্ঠান করেছে।
মৃতের পরিবারের লোকজন বলেন, ধারণা করা হচ্ছে গভীর রাতে সুভাস চন্দ্রসহ দুর্বৃত্তরা নার্গিসকে ডেকে নিয়ে গিয়ে বাড়ীর অদূরে এক কিলোমিটার দূরে জৈনেক জামাল উদ্দীনের পাট ক্ষেতে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা কিশোরীর ইচ্ছের বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করার পর তার পড়নের ঔড়না দিয়ে তার গলায় শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর তার লাশ পাট ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
পরদিন (২৯জুন/২৩) ইং বুধবার দুপুরে ওই এলাকার কিষাণী রেনু বেগম মাঠে ঘাঁস কাটতে গেলে এসময় পাটক্ষেতে পরিত্যক্ত অবস্থায় কিশোরী নার্গিস আক্তারের লাশ দেখতে পান। এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে কিশোরীর লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম ও অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন শাহসহ ঠাকুরগাঁ ডিবি ও পিবিআই, সিআইডি'র উচ্চ উচ্চ পর্যায়ের প্রতিনিধি টিম ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
এব্যাপার মৃত স্কুল ছাত্রী নার্গিসের মামা নুর জামান বাদী হয়ে স্থানীয় থানায় ৩ জনের নামে হত্যা মামলা দায়ের করে।
লাশ উদ্ধারের পর রাতে পুলিশ সুভাস চন্দ্রকে গ্রেফতার করেছে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম বলেন, কিশোরীর মৃত্যুর রহস্যের তদন্ত চলছে, এখন সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা, তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এব্যাপারে মৃতের মামা নুর জামান বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অভিযান চালিয়ে ১ আসামীকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com