ঠাকুরগাঁও জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ : ২৯-০৯-২০১৯ ১৯:৪৩
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা শাখা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৯ খ্রিঃ গত ২৮ সেপ্টেম্বর শনিবার ঠাকুরগাঁও আচকা পৌর ভূমি ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ইউএলএও রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক তত্ত্ববধানে - ৪৮ জন ভোটার সকাল১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেন। বিনা প্রতিদ্বদ্বীতায় সভাপতি নির্বাচিত হন ভূমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলাম, রাণীশংকৈল। অপরদিকে ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ভূমি সহকারি কর্মকর্তা রাশেদুজ্জামান মলয় ঠাকুরগাঁও, তার নিকটতম প্রতিদ্বদ্বী ভূমি সহকারি কর্মকর্তা মোতাহার হোসেন পেয়েছে ১৮ ভোট। এ ছাড়াও বাকী ১৯ টি পদসহ ২১ টি পদে জাহিরুল- মলয় প্যানেল পূর্ণ বিজয় লাভ করেন। সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, জাহিরুল- মলয় বিজয়ী প্যানেল কে ফুলেল শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com