weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বাবা ও সৎ ভাই আটক

প্রকাশ : ২৮-০৭-২০১৯ ১২:২৯

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম (৩৭) কচুবাড়ি পশ্চিম মুন্সিপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বাবা দবিরুল ইসলাম (৫৫) ও সৎ ভাই সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, প্রায় ৩০ বছর আগে প্রথম স্ত্রী জাহেদা বেগমের সঙ্গে বিচ্ছেদ ঘটে দবিরুল ইসলামের। এরপর আবারও বিয়ে করেন দবিরুল। প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে ও এক ছেলে হয়েছিল। এর মধ্যে রফিকুল ইসলাম ছিল মেজো ছেলে। মেজো ছেলে রফিকুল ইসলাম তার বাবা দবিরুল ইসলামের বাড়িতেই ছিল সৎ মা ও ভাই-বোনদের সঙ্গে। প্রায় সময় নানা কারণে রফিকুল ইসলামের সঙ্গে তার সৎ মা সালেহা খাতুন ও সৎ ভাই-বোনদের সঙ্গে ঝগড়া হতো। পরে শুক্রবার বিকেলে রফিকুলের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সমকালকে বলেন, 'রফিকুল ইসলামের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার কোমরের নিচে আঘাতের দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।'

ওসি জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বাবা ও সৎ ভাইকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সূত্র: সমকাল 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর