কোটি টাকার টেন্ডার নিলো সিন্ডিকেট চক্র
প্রকাশ : ২৪-০৯-২০১৯ ১৩:৪৯
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও বিএডিসিতে ১০ বছর ধরে একক আধিপত্ত্য বিস্তার করেছে একটি চক্র। আর ওই চক্রের মূল হোতা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এসএম মুসতাক। টেন্ডারবাজি থেকে শুরু করে সব কলকাঠি নড়ে তার ইশারায়।
সোমবার ছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএসডিসি) শিবগঞ্জ কেন্দ্রের গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনের শিডিউল ফেলার শেষ দিন। অভিযোগ উঠেছে ওই নেতার বাহিনীর দাপটে কোন ঠিকাদারই দরপত্র ফেলতে পারেনি।
একক আধিপত্য বিস্তার করে এমএম মুসতাক কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদারের কাজ বাগিয়ে নেন। সোমবার সকাল থেকে বিএসডিসির শিবগঞ্জ কেন্দ্রের টেন্ডার বক্স ছিল তার বাহিনীর দখলে। ভয়ে ওই এলাকার ঠিকাদারা টেন্ডারে শিডিউল দাখিল করতে পারেনি।
বিএসডিসি সূত্রে জানা গেছে, গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনে ১ কোটি টাকার টেন্ডার আহবান করা হয়। এর বিপরীতে এবার ১৭টি দরপত্র বিক্রি হয়। সোমবার ছিল শিডিউল জমার শেষ দিন। শেষ সময় পর্যন্ত শিডিউল জমা পরেছে মাত্র ৫টি। ওই তিনটি দরপত্র ছিল এসএম মুসতাক বাহিনীর। তিনি ছাড়া অন্য কেউ শিডিউল ফেলতে পারেনি।
প্রতি বছরের মতো এবারো শিডিউল কিনে ফেলতে পারেনি ঠিকাদার আবু বক্কর সিদ্দিক, শেখ জাহাঙ্গীর আলমসহ অনেকে। তাদের অভিযোগ, সিন্ডিকেট বাহিনীর ভয়ে দুপুর পর্যন্ত শিডিউল ফেলা যায়নি। ভয়ভীতিসহ না হুমকী দিয়েছে ওই সিন্ডিকেট চক্রটি।
তবে এসব অভিযোগ অস¦ীকার করেছেন এসএম মুসতাক। তিনি বলেন, যখন আমি শিডিউল ফেলতে যাই তখন কেউ ছিল না।
এ ব্যাপারে বিএডিসি শিবগঞ্জ কেন্দ্রের উপ-পরিচালক (বীজ) তাজুল ইসলাম ভুঞা বলেন, শিডিউল ফেলতে পারেনি এমন অভিযোগ পাওয়া যায়নি। ১৭টি দরপত্র বিক্রি হলেও শেষ সময় পর্যন্ত শিডিউল জমা পরেছে মাত্র ৫টি।
উল্লেখ্য, একক আধিপত্ত্য বিস্তাবে গত ১০ বছর ধরে কখনো নিজের নামে, কখনো তার স্বজনের নামে টেন্ডার বাগিয়ে নেন এসএম মুসতাক।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com