weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ : ২১-১২-২০১৯ ২০:৫৯

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের ধাক্কায় আসাদুজ্জামান (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ নামক স্থানে আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান সদর উপজেলার বেগুনবাড়ী বালাপাড়া এলাকার মৃত তসলিমউদ্দীনের ছেলে। সে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে আসাদুজ্জামান পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে অফিসের দিকে আসছিলেন। তিনি আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আসাদুজ্জামান আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালকে পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: সমকাল 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর