weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

প্রকাশ : ০৯-০৯-২০১৯ ১৫:৫৬

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে নৈশকোচের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এসময় আরও আন্তত ২০ জন আহত হয়।

সোমবার সকালে সদর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মফিদার রহমান বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ বিজিবি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে একজন নারী নিহত ও অন্তত ২০ জন আহত হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর