ঠাকুরগাঁওয়ে রাস্তা পাককারণ কাজের উদ্বোধন
প্রকাশ : ০৫-০৯-২০১৯ ১৫:৩১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ২টি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। গত বুধবার রাস্তা পাকাকারণ কাজের উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলাল মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী নুরুজ্জামান সরদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু প্রমুখ। এ সময় স্থানীয় আ’লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নারগুন দিঘী হাইওয়ে পাকা রাস্তা থেকে জীবনবাবুর বাড়ি পর্যন্ত এবং ২ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ২৪ টিউবওয়েল হাইওয়ে পাকা রাস্তা থেকে নারগুন ইউনিয়ন পরিষদ অফিস পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি। বাস্তবায়ন করবে সদর উপজেলা এলজিইডি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com