ঠাকুরগাঁওয়ে বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ২২-১০-২০১৯ ১৬:১৯
নিজস্ব প্রতিবেদক
রুবেল রানা (ঠাকুরগাঁও): ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’ এই স্লোগানকে সামনে রেখে বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়ন এর বাঁশগাড়া সিরাজুল হুদা দাখিল মাদ্রাসা মাঠে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে ১০০% পাশ এবং মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (রাজু) সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আইয়ুব আলী চেয়ারম্যান ৭নং চিলারং ইউনিয়ন পরিষদ, মানাবিন্দু রায় সভাপতি মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সাইদুর রহমান সভাপতি ৭০ নং বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, এ সময় মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীও অভিভাবকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব আলী চেয়ারম্যান বলেন শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়লে আগামীতে জে ডি সি ও দাখিল পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না। তাই এসবের কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে।তিনি আরও বলেন এই প্রতিষ্ঠানের প্রতি আমি দৃষ্টি রাখব এবং বিভিন্ন অনুদান দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com