weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের সবাইকে অজ্ঞান করে মালপত্র লুট, হাসপাতালে ৬ জন

প্রকাশ : ৩১-০৮-২০১৯ ১৬:৫২

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলায় বুধবার রাতে খাবারে সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সবাইকে অজ্ঞান করে করে দুই লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার চুরি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে ওই পরিবারের ছয় সদস্যকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, তার স্ত্রী রাজিয়া বেগম, ছেলে ট্রাফিক সার্জেন্ট শাহাদত হোসেন, পুত্রবধূ বন্যা আকতার, ভায়রা আজিজুল হক ও নাতি আরমান আলী।

মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের ছেলে ট্রাফিক সার্জেন্ট শাহাদত হোসেন বলেন, পরিবারের লোকজনকে বুধবার দুপুরের খাবারে সঙ্গে কেউ নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। দুপুরের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা সময় ঘুম থেকে উঠেও তাদের ঘুমের ভাব না কাটলে তারা বিষয়টি স্বাভাবিক মনে করে রাতে খাওয়াদাওয়া করে ফের ঘুমিয়ে যান। বৃহস্পতিবার সকালে ছেরে আরমান ঘুম থেকে জেগে দেখে বিভিন্ন ঘরের দরজা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা ঘর থেকে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্গার নিয়ে গেছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক প্রভাস কুমার রায় বলেন, নেশাজাতীয় দ্রব্য খেয়ে একই পরিবারের ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠাকুরগাঁও রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: সমকাল 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর