weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের হাতে এক নারী ফেন্সিডিল বিক্রেতা আটক

প্রকাশ : ২৬-০৯-২০১৯ ২২:৫২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক বিক্রেতা আটক হয়েছে। আটক নারী মাদক বিক্রেতার নাম মোছা: হাসিনা আক্তার (২১)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া (বাঁশবাড়ী) এলাকার মো: আবুল হোসেন ওরফে চাপালুর স্ত্রী। গতকাল বুধবার বিকেলে তার নিজ বাসা থেকে তাকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম। তিনি জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা) এর নির্দেশনা মোতাবেক জেলার মাদক নির্মূলে কাজ করছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শামীম, নবীউল, আবু ঈসা, রবিউল ও এএসআই হেলাল এর সমন্বয়ে গঠিত একটি টিম পীরগঞ্জ থানাধীন সেনুয়া বাঁশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩৫ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক বিক্রেতা আটক হয়। আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর