ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে দ্বন্দ, বাড়িতে অগ্নিসংযোগ, গোডাউন ভাংচুর
প্রকাশ : ০১-০৯-২০১৯ ২০:১৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে ও দিবাগত রাতে সদর উপজেলার ভেলাজান মাদ্রাসাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ওই গ্রামের মৃত আমীর উদ্দীনের ছেলে রমজান আলীর বাড়ির একটি ঘর আগুনে পুড়ে গেছে। একই জমিতে অবস্থিত একই গ্রামের মৃত চিহারুর ছেলে ওয়াজেদ আলীর অর্ধ নির্মিত গোডাউন ঘর ভাঙ্গা অবস্থায় আছে।
স্থানীয়রা জানায়, বাড়ির ভিটে মাটিকে কেন্দ্র করে শনিবার দুপুরে রমজান গ্রুপ ও ওয়াজেদ গ্রুপের মধ্যে মারামারি হয় এ সময় রমজান আলীর স্ত্রী সুলতানা বেগম গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে আবার বিকেল সাড়ে ৫ টা সময় কে বা কাহারা রমজান আলীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার একটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। আবার রাত ৩ টা সময় কেউ ওয়াজেদ আলীর অর্ধ নির্মিত গোডাউন ও রমজান আলীর বাড়িতে ভাংচুর করে। এ সময় ওয়াজেদের ভাতিজা শাকিব আহত হয় বলে জানা গেছে। বর্তমানে দুই পক্ষের লোকজন রেগীদেও চিকিৎসার কারণে বাড়িতে না থাকায় সেখানকার পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে।
রমজান আলী বলেন, ৪৬ শতক জমির মধ্যে ১৬ শতক জমি ক্রয় করে ওই জমিতে বাড়ি নির্মাণ করে আছি। কিন্তু ওই গ্রামের ওয়াজেদ আলী গায়ের জোড়ে আমার জমিতে ঘর নির্মাণ করেছে। র্দীঘদিন থেকে মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। আমার বাড়ির সামনে জোড় করে একটি গোডাইন অর্ধে নির্মাণ করেছে। চেয়ারম্যান, মেম্বার কাজ বন্ধ করে মিমাংশার জন্য তারিখ দিয়েছে। তার পরেও শনিবার তারা পুন:রায় লোকজন নিয়ে কাজ শুরু করলে বাধাঁ দেয়। আমার বাড়িতে লোকজন না থাকায় আমার স্ত্রীকে মারপিট করে বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা। তাতেও ওয়াজেদের লোকজন শান্ত হয়নি। রাতে বাড়িতে কেউ না থাকায় নিজেরাই তাদের নির্মিত গোগাউন ভেঙ্গে আমার বাড়িতে হামলা করে।
রমজান আলীর পুত্রবধু বিউটি আক্তার বলেন, স্বামীরা চার ভাইয়ের মধ্যে বড় তিনজন ঢাকায় কাজ করে। শনিবার আহত শাশুরিকে নিয়ে শুশুর ও দেবর রংপুর মেডিকেলে যায়। বাড়িতে আমি ও আমার আরেক জা ছিলাম। রাত ৩ টা সময় বাড়িতে হামলা হয়। আমাদের লোকজন বাড়িতে না থাকায় ওয়াজেদের লোকজন নিজে বাচাঁর জন্য রাতে আধাঁরে এ হামলা চালায়।
তবে সকল ঘটনাকে বানোয়াট দাবী করে ওয়াজেদ আলীর ভাই আইনুল হক বলেন, রমজানের লোকজন নিজে বাড়িতে আগুন লাগিয়ে দেয় আমাদের নামে মামলা করার জন্য। রাতে রমজানের লোকজন আমাদের গোডাউন ভাংচুর করেছে। আমরা ঘটনা স্থলে যাওয়ার চেস্টা করলে ইট পাটকেল মারতে থাকে। সে সময় আমার ভাতিজা শাকিবসহ আমি নিজেও আহত হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রমজান আলী বলেন, রমজান ও ওয়াজেদের মধ্যে জমি নিয়ে র্দীঘদিন থেকে মামলা চলছে। একাধিকবার তাদের মিমাংশা করা হয়েছে। আবারও মিমাংশার জন্য তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের কথা রাখেনি। শুনেছি মারামারি করে দুই পক্ষের লোকজন হাসপাতালে ভর্তি আছে। তাদের সাথে কথা বলে মিমাংশার জন্য চেস্টা করা হবে।
ঠাকুরগাঁও ফায়ার সাভির্সের স্টেশন ইনর্চাজ মফিদার রহমান বলেন, ভেলাজান এলাকায় আগুনে একটি ঘর পুড়ে গেছে। ঠাকুরগাঁও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনা স্থলে পৌছার পূর্বে বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com