weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশ : ১৯-১২-২০১৯ ১৬:২৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:  ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জামালপুর উচ্চ বিদ্যালয়ে আন্ধেরী হিল্ফে জার্মানী ও স্থানীয় জনসাধারণের আয়োজনে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন চক্ষু শিবির কমিটির সভাপতি তাজউদ্দীন আহাম্মদ চৌধূরী (তাজু)।
এ সময় উস্থিত ছিলেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি চিকিৎসক মিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক ফারুক হোসেন, চক্ষু শিবির কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক, মনজুর আলম চৌধূরী, ব্যবসায়ী আল মামুন খান, জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান প্রমূখ। চক্ষু শিবিরে ৫শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা, ঔষধ ও শতাধিক রোগীর ফ্রিতে অপারেশন জন্য বাছাইকরা। আগামী ২১ ডিসেম্বর দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল বাছাই কৃত রোগীদের অপারেশন সম্পন্ন হবে।
উল্লেখ্য দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘ ১০ বছর থেকে জামালপুর উচ্চ বিদ্যালয়ে আন্ধেরী হিল্ফে জার্মানী ও স্থানীয় জনসাধারণের আয়োজনে চক্ষু শিবির করে আসছে। প্রতি বছর ৫ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা ও শতাধিক রোগীর অপারেশন ফ্রিতে করা হয়ে থাকে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর