weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবী ও গরিব অসহায় ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ

প্রকাশ : ০৩-১০-২০১৯ ২১:৪০

নিজস্ব প্রতিবেদক

রুবেল রানা (বালিয়াডাঙ্গী)- আজ তিন অক্টোবর ২০১৯ ইং রোজ বৃহপতিবার বিকাল ৩.০০ টার সময় ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ অর্থায়নে মেধাবী ও গরিব অসহায় ছাত্রীদের স্কুল যাতায়েত জন্য  ১২টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বিররণের সময় উপস্থিত হয়ে আলহাজ্ব মো: আকরাম আলী, চেয়ারম্যান, ৮নং বড়বাড়ী ইউপি, ছাত্রীদের হাতে ১২টি বাই সাইকেল তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আলী আসলাম (জুয়েল), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও। আরো উপস্থিত  ছিলেন ইউপি  সচিব, ইউপি,সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক/শিক্ষিকা বৃ্ন্দ, আরো উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গণ, বিতরণের সময় ইউপি চেয়ারম্যান দুই  মিনিট বক্তব্ রাখেন বক্তবে তিনি বলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ ও ছাত্রীদের বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করার জন্য ছাত্রীদের অভিভাকগণ যেন মেয়েদের অবহেলা না করে সে দিগে লক্ষ রেখে ১২টি বাই সাইকেল প্রদান করেন। তিনি আরো বলেন বাংলাদেশের সকল ছাত্রীদের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য বিষেশ সুবিধা প্রদান করছেন। এই বলে তিনি বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর