ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ : ২২-১২-২০১৯ ২১:১২
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের গুলিতে রেজাবুল ইসলাম (২৭) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের গুলিতে আহত হয় রেজাবুল। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
হরিপুর উপজেলার বিজিবি-৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম এসব তথ্য জানিয়েছেন।
নায়েব সুবেদার আব্দুস সালাম জানান, হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্যরা পালিয়ে গেলেও রেজাবুল ইসলাম বিএসএফের গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চেীধূরী বলেন, এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।
সূত্র: সমকাল
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com