প্রতিবন্ধি দিবসে, একতা প্রতিবন্ধি উন্নয়ন স্কুল জেলার সেরা
প্রকাশ : ০৬-১২-২০১৯ ১৭:৫৩
নিজস্ব প্রতিবেদক
ডেক্স নিউজ: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, ঠাকুরগাঁও-এর আয়োজনে ২৮ তম
আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ পালন করা হয়।
ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠানটি ঠাকুরগাঁও জেলার সফল ও
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা স্মারক পান। সম্মাননা স্মারক প্রদান করেন
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম স্যার ও জেলা সমাজসেবা উপ-পরিচালক
মুনিরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম। আরোও অনেক অতিথিবৃন্দ উপস্থিত
ছিলেন। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সমাজসেবা উপ-পরিচালক ও
উপজেলা সমাজসেবা অফিসার সম্মাননা স্মারক প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নুরুল ইসলাম (চেয়ারম্যান), ৯নং রায়পুর ও সভাপতি আওয়ামিলিগ এবং পরিচালক মোঃ আমিরুল ইসলাম, একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র’র হাতে তুলে দেন।
এই প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্রেষ্ঠ
প্রতিষ্ঠান হিসেবে ঠাকুরগাও জেলার সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কারিগরি, হস্তশিল্প, আবাসিক পূর্ণবাসন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তাদের সামাজিকতার সাথে চলাফেরা করার উপযোগী
করা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত পিএসসি-জেএসসি
পরীক্ষায় কৃতকার্যের সাথে ভালো ফলাফল অর্জন করেছে। আমরা প্রতিষ্ঠানটির জন্য সুশীল
সমাজ ও মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী’র সহযোগিতা কামনা করছি।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com