weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ : ১২-১১-২০১৯ ১৫:৩০

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) : “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায়, মহিলা বিষয়কের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ নভেম্বর মঙ্গলবার সকালে ল্যাকটেটিং হেলথ ক্যাম্প - ২০১৯ পালিত হয়। এ উপলক্ষে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম,  মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, মেডিক্যাল অফিসার মুরাদ উল আলম খান, প্যানেল মেয়র সফিকুল ইসলাম মুকুল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, সভাপতি ফারুক হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মুক্তি রাণী, নাজমা বেগম সায়েদ আলী, জাপা নেতা এ জেড সুলতান, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নার্গিস আকতার, নার্সিং সুপারভাইজার দেলোয়ারা পারভিনসহ ল্যাকটেটিং মাদার থেলথ ক্যাম্পের সুবিধাভোগী মহিলাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে হেলথ ক্যাম্পের বিভিন্ন সামগ্রী বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর