weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশ : ১৯-১২-২০১৯ ১৬:৪৭

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও):  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলার রাউত নগর  গ্রামের কহিনুর রহমানের ছেলে ও রাউতনগর উচ্চ বিদ্যালয়ের  ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী  হৃদয় (১৬) মেলা থেকে নতুন জ্যাকেট কিনতে নেকমরদ মেলায় যায়।
মেলা থেকে থ্রি হুইরার পাগলুতে করে  নেকমরদ থেকে বাড়ি ফেরার পথে উপজেলার নেকমরদ রাণীশংকৈল মহাসড়কে মিরডাংগী বাজারের ভাই ভাই হোটেল সংলগ্ন স্থানে থ্রি হুইরার পাগলুটি কুকুরকে সাইড দিতে গিয়ে   পাল্টি খেলে  ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দাফনের জন্য পরিবারকে দেয়া হয়েছে এবং পাগলুটি এখনো থানায় জব্দ করে রাখা হয়েছে । 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর