weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে রোকেয়া দিবস পালিত

প্রকাশ : ০৯-১২-২০১৯ ১৮:৫৭

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): জয়িতা অণ্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সারা দেশের ন্যায়  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ ডিসেম্বর সোমবার সকালে  আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ'র আওতায় রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে  এ দিন সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হল রুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ইয়াসিন আলী ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মানśান । এছাড়াও অনুষ্ঠানে বিভিনś কর্মকর্তা, শিক্ষক ,ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  আরো বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা , সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান,মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে উপজেলার ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর