weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল পৌরশহরের কবরস্থানে পাবলিক টয়লেট নির্মাণের বিরুদ্ধে গণ-প্রতিবাদ

প্রকাশ : ০৯-১০-২০১৯ ২০:০২

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের প্রধান সড়কের পাশে শতাব্দী প্রাচীন পাঁচপীর কবরস্থানের জমিতে একটি গণ-শৌচাগার নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত ৭ অক্টোবর সোমবার স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন ইউএনও মোসুমী আফরিদার কাছে লিখিত স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে ষড়জ শিল্পী গোষ্ঠীর সম্পাদক আজিজুল হক, যুবসংঘের সম্পাদক আশরাফ আলী, উদীচীর সভাপতি রেজাউল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা রুকুনুল ইসলাম ডলার, সাবেক কাউন্সিলর রফিউল ইসলাম, কেন্দ্রীয় টাউনক্লাবের সভাপতি বাবর আলী ও সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন। এ ব্যাপারে ইউএনও বলেন- স্মারকলিপি আমি পেয়েছি তা জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো। তিনি আরো বলেন, এর মধ্যে ওই কবরস্থানের জমি মেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এদিকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও মেয়র আলমগীর সরকারকে পাওয়া যায়নি।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর