weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল বনগাঁও দাখিল মাদ্রাসায় ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রকাশ : ০৭-১১-২০১৯ ১৫:২৭

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও দাখিল মাদ্রাসায় ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে ৪ তলা শিক্ষা  ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। জানা যায়  শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যায়ে এ নির্মান কাজ সম্পন্ন হবে । ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক মহিলা সংসদ সদস্য সেলিলা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ।  এছাড়াও শিক্ষা বিভাগের প্রকৌশলী, মাদ্রাসা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, সুপার, সহ সুপার, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাদ্রাসা সহ সুপার আনিসুর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর