weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

প্রকাশ : ০৩-১১-২০১৯ ১৮:৪০

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে  আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের আয়োজনে  জেল হত্যা দিবস পালন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ উপলক্ষে ৩ নভেম্বর রবিবার দুপুর ১২ টায় প্রতিবন্ধী স্কুল চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী  আলহাজ মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতীয় চার নেতার স্মরনে বক্তব্য রাখেন, আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের পরিচালক সাবেক সাংসদ ও জেলা আ'লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি মোশারফ হোসেন বুলু, আ'লীগ নেতা ও প্রধান শিক্ষক বাবর আলী, উপজেলা যুব লীগের যুগ্ন সম্পাদক  প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মুন্নাফ হোসেন, প্রেসক্লাব সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, বিশিষ্ঠ সাংবাদিক আশরাফুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, প্রতিবন্ধী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান প্রমূখ।

 এছাড়াও অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।  আলোচনা মিলাদ ও দোয়া  শেষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীসহ সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর