রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
প্রকাশ : ০২-১১-২০১৯ ১৫:৫৯
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন করিব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মাইক্রোবাস ও মটরসাইকেল সংঘর্ষে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস মহাসড়কে গফুর পুলিশের বাড়ি সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে। এলকাবাসী সূত্রে জানা যায়, হরিপুরের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ ১১-২১১৩) এর সাথে রাণীশংকৈল থেকে আসা দু’জন মটরসাইকেল (ঠাকুরগাঁও হ-১২-২৯১৩) আরোহীর সাথে সংঘর্ষ ঘটে। এসময় মটরসাইকেলে থাকা দু’জনকেই গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্মরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে রংপুর ম্যাডিকেল হাসপাতালে রেফার্ড করে। পথিমধ্যে ভরনিয়া বড়িপাড়া জুয়েদ আলীর ছেলে আক্তারুল ইসলাম আপেল (১৭) মারা যায়। সে রাণীশংকৈল গাজিরহাট ডিগ্রী কলেজের একাদশ ১ম বর্ষের ছাত্র। অপরজন একই গ্রামের আনোয়ারের ছেলে দেলোয়ারকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। তার অবস্থাও আশংকাজনক। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com