weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নেপচুন স্কুল এন্ড কলেজের উদ্বোধন

প্রকাশ : ১৮-১২-২০১৯ ১৯:১৪

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও):  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরে ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে নেপচুন পাবলিক স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়। পরে স্কুল ক্যাম্পাসে  স্কুল কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুক্তার আলম মুক্তার সসভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন, আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ,  ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্কুল পরিচালনা কমিটির পরিচালক উপাধক্ষ মহাদেব বসাক প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা নব গঠিত প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করে বক্তব্য রাখেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর