weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষধিক টাকার সিলিং ফ্যান মসজিদে অনুদান

প্রকাশ : ২৮-০৯-২০১৯ ১৩:১২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল হাট জামে মসজিদে ৪৭ টি সিলিং ফ্যান বরাদ্দ দেওয়া হয়। আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকার বরাদ্দে ৪৭টি সিলিং ফ্যান বরাদ্দ করেন। এসময় তিনি মুসল্লিদের সাথে মুক্ত আলোচনা করেন। তিনি বলেন এ বরাদ্দ টি ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের তহবিল থেকে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আ.লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরবর্তী  সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি এই মসজিদের উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর