weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বাজার অভিযানে ৪ টি দোকানে জরিমানা

প্রকাশ : ০২-১০-২০১৯ ২০:০৫

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির,রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর বাজারে ২ অক্টোবর বুধবার দুপুরে বাজার অভিযানে ৩  টি দোকানে এবং রাণীশংকৈলে পৌর শহরে ১ টি দোকানে মোট ৪ টি দোকানে ১৩,০০০/- তের হাজার টাকা জরিমানা করেছে বাজার অভিযান পরিচলনা টিম। অভিযানে গোগর বাজার আর্নিকা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ঔষধের সেম্পল বিক্রি ও রাখার দায়ে ৫০০০/- , ভাই ভাই সার দোকানে ওজনে কম দেয়ার কারণে ৩০০০/-, আলিম মুদি দোকানে ভেজাল নারিকেল তেল ও খোলা লবণ (আয়োডিন বিহীন) বিক্রির দায়ে  ৩০০০/- ও পৌরশহরে এ-ওয়ান সিটি গোল্ড হাউজে পণ্যের  গায়ে আসল ইস্টিকার ফেলে অতিরিক্ত মূল্যের নকল ইস্টিকার লাগানোর দায়ে ২০০০/- টাকা ভোক্তা অধিকার আইনে উক্ত জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  সহকারি পরিচালক শেখ শাদী । এছাড়াও অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি  ইন্সপেক্টর সারওয়ার হোসেন, সহোযোগি স্যানিটারি  ইন্সপেক্টর জাহেদুল ইসলাম মার্কেটিং অফিসার সামসুল হক ও রাণীশংকৈল পুলিশ প্রশাসন।

 অভিযান শেষে রাণীশংকৈল শিবদিঘি পৌর বাজেরর পেঁয়াজ ব্যবসায়ীদের বেশি দাম না নেওয়াসহ প্রতিদিনের বাজার মূল্যের তালিকা টংগানোর ব্যপারে প্রাথমিকভাবে সর্তক করেন।  


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর