weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আদিবাসী দলিত সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ৩১-১২-২০১৯ ২৩:৩৭

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইএসডিও চত্বরে ৩১ ডিসেম্বর মঙ্লবার ইএসডিও-মাইক্রোফিন্যান্স প্রোগামের  উদ্বৃত্ত  সার্ভিস চার্জের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৬৮৭ জন আদিবাসী দলিত ও হরিজন বাঁশমালী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইএসডিও প্রকল্প সমন্বয়কারি কাজী সেরাজুস সালেকিন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ, পৌর কাউন্সিলর রুহুল আমিন, সিনিয়র কো-অডিনেটর শাহ আমিনুল, ইএসডিও উপজেলা ম্যানেজার খায়রুল আলম প্রমুখ। এ কার্যক্রম চলবে বলে জানান ইএসডিও কর্তৃপক্ষ। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর