weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৭-০৭-২০১৯ ১৪:১২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: আজ জুলাই ১৭, ২০১৯ খ্রি. রোজ: বুধবার, সকাল: ১১ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য সম্পদ অধিদপ্তর এর  আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলেক্ষ উপজেলা পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 


“মাছ চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলায় ১৭-২৩ জুলাই বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, ও উপজেলা মৎস্য সম্পদ অধিদপ্তর এর  আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলেক্ষ উপজেলা পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচরী গণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ও পত্র পত্রিকার সাংবাদিকগণ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।  প্রতিবারের ন্যয় এবারেও দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপিত হচ্ছে।


উপজেলা মৎস্য কর্মকর্তা সংবাদ সম্মেলনে মৎস্য সম্পদের উন্নয়ন, কারেন্ট জাল নিধন সহ মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা, বিল নার্সারি স্থাপন, পোনা অবমুক্তকরণ ইত্যাদি কার্যক্রমের কথা তুলে ধরেন। এছাড়াও টেকসই মৎস্য উৎপাদনে মৎস্য সংরক্ষণ আইন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য খাদ্য আইন ও মৎস্য হ্যাচারি আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান। 


পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেন। 


সংবাদ সম্মেলন শেষে গত কাল অভিযান পরিচালনা করে জব্দকৃত (জুলাই ১৬, ২০১৯) প্রায় ১০টি গুপসি ও কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর