বালিয়াডাঙ্গীতে উপজেলা পর্যায়ে অটিজম বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ
প্রকাশ : ২৪-০৬-২০১৯ ০২:২৪
নিজস্ব প্রতিবেদক
উক্ত কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় পঞ্চগড় মহিলা সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিষয়ের অধ্যাপক আল আমিন এতে প্রধান প্রশিক্ষক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু বিষয়ক চিকিৎসক ডা. উম্মে কুলসুম মনি সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন কর্মশালায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও স্থানীয় সংবাদকর্মীরা এতে অংশ নেন।
ওয়ার্কশপে অটিজম শিশুদের চিহ্নিত করা, তাদের অবহেলা না করে স্বাভাবিক আচরণের মধ্য দিয়ে লুকিয়ে থাকা প্রতিভা খুজে বের করে কাজে লাগাতে হবে। বিভিন্ন স্তরে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত শিশুদের, তাদের অধিকার আদায়ে সহযোগিতা করার পরামর্শ প্রদান করেন। সমাজে অটিজম বিষয়ে কু-প্রথা বিলুপ্ত করে তাদের স্বাভাবিক জীবনযাপনে সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাবা-মা সহ প্রতিবেশিদের ভাল এবং সুন্দর আচরণে সহযোগিতার কথা বলেন। এছারাও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিষদ আলোচনা করেন প্রশিক্ষক বৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com