নিখোঁজের ৭ দিনেও উদ্ধায় হয়নি মেহেদী
প্রকাশ : ২৩-০৬-২০১৯ ১৬:১০
নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জুহা, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ও স্থানীয় ছেপড়ীকুড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান (১৩) নিখোঁজের পাঁচ দিনেও উদ্ধার হয়নি। মোলানী এলাকার দিনমজুর মামুনুর রশিদ ও মেহেরুনের একমাত্র ছেলে মেহেদী হাসান।
ছেলে নিখোঁজের পরে অনেক খোঁজাখুজির পরেও না পেয়ে ১৯ জুন ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন মেহেদী হাসানের মা মেহেরুন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, গত ১২ জুন মেহেদী সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় তার খালা বাড়িতে মেহমান আসে। ১৬ জুন বিকেলে বাড়ির উদ্দ্যেশে বের হয় কিন্তু সে বাড়ি পৌছায়নি। কে বা কাহারা তাতে নিয়ে পালিয়ে যায়। ১৮ জুন দুপুরে নিখোঁজ মেহেদী তার ফুপাতো ভাইয়ের মোবাইল ফোনে কল দিয়ে বলে ভাই আমি খুর বিপদে আছি আমাকে অপরিচিত এক লোক তুলে নিয়েছে। কথায় আছি বলতে পারি না। এই নম্বরটি তার যে আমাকে তুলে এনেছে। সে ঘুমিয়ে থাকায় লুকিয়ে তার মোবাইল থেকে কল দিয়েছি।
এর পর থেকে মেহেদীর পরিবারের লোকজন ওই নম্বরে বার বার কল দিয়ে কথা বললেও কোন ঠিকানা বা মেহেদীর নাথে কথা বলতে পারেনি।
একমাত্র ছেলে নিখোঁজ হয়ায় ভেঁঙ্গে পরেছেন মেহেদীর পরিবারের লোকজন।
মেহেদীর মা মেহেরুন বলেন, স্বামী ঢাকা শহরে কাজ করে একমাত্র ছেলেকে নিয়ে গ্রামে থাকি। কেউ আমার ছেলেকে গুম করেছে। ছেলেকে না পেলে আমি বাঁচবো না। ছেলেকে ফেরত পেতে প্রশাসনেরসহ সকলের সু দৃষ্টি কমিনা করছি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, তদন্তসহ ছেলেটিকে উদ্ধারের চেস্টা চলছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com