বালিয়াডাঙ্গী কালমেঘ বারঢালি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
প্রকাশ : ১৬-০১-২০২২ ২৩:০৫
নিজস্ব প্রতিবেদক
উত্তরাঞ্চলে হিমালয়ের পাশ্ববর্তী জেলা ঠাকুরগাঁও। এখানকার শীতের প্রকোপটা সব সময় বেশি থাকে। নতুন বছরের শুরুতে হাড় কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগে সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে শুরু করে বৃষ্টি ন্যায় শীত আর শৈত্যপ্রবাহের হিম বাতাসে শীতল হয়ে উঠে মানুষের শরীর। তীব্র শীতে এতিম, অসহায় ও দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আগামি ফাউন্ডেশন, বাংলাদেশ।
রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় কালমেঘ বারঢালি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাদরাসায় ১৫ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আগামি ফাউন্ডেশন, বাংলাদেশ এর Founder & CEO মো: তরিকুল ইসলাম।
আগামি ফাউন্ডেশন, বাংলাদেশ এর Founder & CEO মো: তরিকুল ইসলাম , বলেন তীব্র শীতে জনজীবনে বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছে। সমাজের অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাড়িয়েছে শীতের এই দাপট। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় আজকে মাদরাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। সমাজের বিভিন্ন অর্থবান মানুষকে অসহায় মানুষের পাশে দাড়াতে ও সহমর্মিতা দেখানোর আহবান জানান এবং আগামি ফাউন্ডেশনের এসকল কার্যক্রম অব্যহত থাকবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com