হাজী দানেশের মেয়ে এমপি সুলতানা আর নেই
প্রকাশ : ২৫-১২-২০১৯ ১৮:১৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক : তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী আর নেই।
বুধবার সকাল ৮ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ছিলেন।সেই সাথে তিনি বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com