হরিপুর সীমান্তে বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
প্রকাশ : ২০-০৯-২০১৯ ২৩:০৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুরের ডাবরী সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯/২ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন, ওই উপজেলার গেদুরা ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, কামাল হোসেন দীর্ঘদিন থেকে গরুর ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার রাতে গরু আনার জন্য কয়েকজন দলবদ্ধ হয়ে সীমান্তের ৩৬৯/২ এস নম্বর পিলারের পাশে দিয়ে ভারতে অনুপ্রবেশের চেস্টা করলে বিএসএফের ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও কামাল হোসেন ধরা পরে বিএসএফের কাছে। পরে কামালকে পিটিয়ে হত্যা করে বিএসএফ পালিয়ে গেলে বাকিরা এসে কামালের লাশ নিয়ে এলাকায় ফিরে আসে।
বিজিবি‘র ঠাকুরগাঁও ৫০ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধূরী হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানো হয়েছে ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com