weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ : ১২-০৯-২০১৯ ১৬:৪৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (১১ সেপ্টেম্বর) বুধবার দুপুরে  ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদের নব-নির্মিত অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।             

হরিপুর উপজেলার পাশাপাশি দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরিপুর উপজেলায় ৬টি ইউনিয়নে ৬২৬ কিঃ মিঃ নির্মিত লাইন, ১টি উপকেন্দ্র, উপকেন্দ্রের মোট ক্ষমতা ১০ এমভিএ, মোট সংযোগ ৩১ হাজার ৭২৩, মোট ১১৪ টি গ্রামের শতভাগ বিদ্যুতায়ন মোট অর্থ ব্যয় হয় ৮২ কোটি টাকা।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সাথে কথা বলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, স্থানীয়, আদিবাসী নেতা শনিরাম হেমরম, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, ৫০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউল চৌধুরী সামী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  আব্দুল কায়ুম পুষ্প, ঠাকুরগাঁও-২ এমপি নিউজ প্রতিনিধি মিন্নাত আলী, আ’লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর