weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে লাইনম্যানের মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশ : ১৮-০৮-২০১৯ ১৪:০২

নিজস্ব প্রতিবেদক

ডেক্স নিউজ:  ঠাকুরগাঁও সদর উপজেলার কার্তিকতলা এলাকায় শুক্রবার বিকেলে কর্মরত অবস্থায় সাকিবুল হাসান সাকিব নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। এদিকে এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। সাকিবুল হাসান সাকিব ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের গড়েয়া সাব-স্টেশনে লাইনম্যান (গ্রেড-২) হিসেবে কর্মরত ছিলেন। 

সাকিবের স্ত্রীর দাবি, সাধারণত কোনো স্পটে দু'জন লাইনম্যানের যাওয়ার নিয়ম রয়েছে। কিন্তু শুক্রবার অন্য কোনো লাইনম্যানকে না দিয়ে তার স্বামীর সঙ্গে ভাড়াটিয়া একজনকে এলাকায় পাঠানো হয়েছিল। তার স্বামী বিদ্যুৎস্পর্শ হওয়ার সময় সেই লোক দৌড়ে পালিয়ে যায়। প্রশিক্ষণপ্রাপ্ত লোক সঙ্গে থাকলে এ ঘটনা ঘটত না। স্বামী মারা যাওয়ার একদিন পার হয়ে গেলেও এখনও লাশ বুঝে পাননি তিনি। এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আলী আফজাল জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে লাশ দেখে বোঝা সম্ভব হয়নি। সে কারণে  দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু আশরাফ মো. সালেহ জানান, ধারণা করা হচ্ছে লাইন বন্ধ না করে কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সহকারী জেনারেল ম্যানেজার শামীম খানকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর