weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বিবিডিও’র ফ্রি ব্লাড গ্রুপিং

প্রকাশ : ১৬-১২-২০১৯ ২৩:৪১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশন (বিবিডিও) এর আয়োজনে, বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এর সহযোগীতায় উপজেলা পরিষদ ক্রিড়া সংস্থা মাঠে এক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বিশেষ অতিথি বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া। ক্যাম্পে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ছাত্রছাত্রী সহ, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি এবং সাধরণ জনগন। উক্ত ক্যাম্পে প্রায় ২ শ ৫০ জনের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। এসময় বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সকল কার্যকরী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর