বালিয়াডাঙ্গী লোড আনলোড লেবার ইউনিয়নের সভাপতি-আব্দুর রশিদ, সম্পাদক- পশর আলী

নিজস্ব প্রতিবেদক ০৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪২ বাংলাদেশ ১২২৫
বালিয়াডাঙ্গী লোড আনলোড লেবার ইউনিয়নের সভাপতি-আব্দুর রশিদ, সম্পাদক- পশর আলী

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা লোড আনলোড লেবার ইউনিয়ন রেজিঃ নং-রাজ ২৭৯৬ এর দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার (সেপ্টেম্বর ৬, ২০১৯)সব মুখর পরিবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

উক্ত নির্বাচনে সভাপতি সভাপতি আব্দুর রশিদ (ছাতা) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফিকুল ইসলাম (গরুর গাড়ী) ভোট পেয়েছেন ৫৭সাধারণ সম্পাদক পদে পশর আলী (কলম) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম (চেয়ার) ৬৯ ভোট পেয়েছেন

বালিয়াডাঙ্গী উপজেলা মিলনায়তনে শুক্রবার সকাল ১০ টা হতে বিরতিহিন ভাবে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়নির্বাচন পরিচালনা ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ও সহকারী নির্বাচন পরিচালক জবেদ আলী এবং হুসেন আলীএসময় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান  নির্বাচন পর্যবেক্ষণ দায়িত্বে ছিলেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, দিনাজপুর এর শ্রম কর্মকর্তা শাহিনুর ইসলাম। 

প্রিন্ট