আওয়ামীলীগের দূর্গে বিএনপির হানা
প্রকাশ : ২৫-০৭-২০১৯ ২০:০৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: জিল্লুর রহমান ঘোড়া প্রতীকে ৭১৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ি হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলে রাব্বী (রুবেল) নৌকা প্রতীকে ৩৮৫১ ভোট পান।
আজ জুলাই ২৫, ২০১৯ বৃহস্পতিবার, ব্যাপক উৎসাহ ও উদ্বিপনার মধ্য দিয়ে পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৯টি কেন্দ্রে একযোগে কোন ঘটনা ছাড়ায় সুষ্ঠভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাড়িয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল- ১৫ হাজার ৮শ’ ২২ জন। মোট বৈধ ভোটারের সংখ্যা- ১১ হাজার ৩শ’ ৭৪ টি, অবৈধ ভোটারের সংখ্যা-৬৮টি, মোট ভোটারের অংশগ্রহণ- ১১ হাজার ৪শ’ ৪২টি। ভোটারের উপস্থিতির সংখ্যা শতকরা ৭২.৩২%। এলাকার ভোটারগণ তাদের পছন্দের প্রাথীকে নির্বিঘ্নে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করেন। ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার ও পাড়িয়া ইউনিয়ন পরিষদ রিটার্নিং অফিসার আব্দুল মান্নান আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলা গত ইউপি নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীগণ বিজয়ী হয়েছিলেন। গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনে পাড়িয়া ইউপির চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল অংশগ্রহণ করায় চেয়ারম্যান পথ থেকে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com