টিউমারের রোগীর পাশ্বে উপজেলা চেয়ারম্যান
প্রকাশ : ১৯-০৮-২০১৯ ২১:১৯
নিজস্ব প্রতিবেদক
আশাদুজ্জামান (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা মোঢ়লহাট গ্রামের একজন
টিউমার রোগীর পাশ্বে দ্বাড়ালেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
আগষ্ট ১৯, ২০১৯ সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বোবড়া (মোড়লহাট) গ্রামের সেকেন্দার আলীর ৮ বছরের কন্যা টিউমার রোগী সিমলা’র পাশ্বে দ্বাড়ালেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। উপজেলা চেয়ারম্যান সাহেব তার চিকিৎসার উদ্দেশ্যে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং সে-সময় ১ ব্যাগ ও+ রক্ত যোগার করে দেন। পরবর্তীতে আরো অর্থ অনুদান করেন।
সেকেন্দার আলী জানায় ৫ বছর আগে টিউমার রোগে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com