বালিয়াডাঙ্গীতে স্টার মডেল স্কুল উদ্বোধন
প্রকাশ : ০১-০১-২০২০ ২২:০৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ০১ জানুয়ারি ২০১৯ বুধবার দুপুরে স্টার মডেল স্কুল-এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম। স্কুলটির সভাপতি এ্যাড. সৈয়দ আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজুর রহমান, সাংবাদিক এস. এম মশিউর রহমান, সাংবাদিক এন. এম. নুরুল ইসলাম, স্কুলের পরিচালক রেজাউল ইসলামসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলেমান আলী।
পরে প্রধান অতিথি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এবং সকলে স্কুল ক্যাম্পাস পরিদর্শন করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com