বালিয়াডাঙ্গীতে স্কুল পড়ুয়া ছাত্রীর আত্নহত্যা
প্রকাশ : ১৪-০৮-২০১৯ ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দক্ষিন পাড়িয়া নামক গ্রামে রিমি আক্তার (১৫) নামে এক ছাত্রী আত্নহত্যা করেছে। গত ১১ আগষ্ট রবিবার কাউকে কিছু না বলে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় দরি দিয়ে আত্নহত্যা করার চেষ্টা করে। টের পেয়ে তার মা-বাবা, ভাই ও আরও লোকজন মিলে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেলে রেফার্ড করে।চিকিৎসায় কোন উন্নতি না হলে পারিবারিক সিদ্ধান্তে মেয়েটিকে বাসায় নিয়ে আসে। শারিরীক অবস্থার অবনতি হতে থাকে গতকাল রাত আনুমানিক ১০ ঘটিকায় রিমি আক্তার মারা যায়।
জানাযায়, তিন মাস আগে রত্নই মারাধা গ্রামে শহিদুল্লাহ (২৫) নামে এক ব্যক্তির সাথে পারিবারিক ভাবে মেয়েটির বিয়ে হয়। বিয়ে পারিবারিক ভাবে হলেও দু-একবার ছাড়া খুব বেশি শশুর বাড়ি যাওয়া হয়নি রিমির। রিমি মাছখুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। রিমি দক্ষিন পাড়িয়ার ইমরান ও মোছাঃ আসমা বেগমের মেয়ে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com