weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, ধর্ষক আটক-১

প্রকাশ : ১৯-০৬-২০১৯ ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক গৃহবধুকে পালাক্রমে ধর্ষণের ভিডিও ফাঁস করায় সাদ্দাম হোসেন (৩০) নামের এক ধর্ষককে আজ সন্ধ্যায় স্থানীয় থানা পুলিশ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মাহাতবস্তী গ্রামরে জৈনেক ব্যাক্তির স্ত্রী এক সন্তানের জননী গৃহবধুকে (২৩) গত মে সকাল সাড়ে ১১টায় বাড়ীর অদুরে জৈনেক দর্শনের ভুট্টােক্ষেতে ঘাঁস কাটতে গেলে এসময় দক্ষিণ মেরধাপাড়া গ্রামের তারাব উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন প্রতিবেশী মরহুম মন্দিল হকের ছেলে দুলাল হোসেন (২৫) পিছন দিক থেকে ওই গৃহবধুকে জাপটে ধরে পালাক্রমে ধর্ষণ করে।


ধর্ষকরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ভিডিও করে পরবর্তীতে ধর্ষণের ঘটনা ফাঁস করার হুমকী দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষকরা ঘটনার কথা ফাঁস না করার জন্য গৃহবধুকে প্রাণ নাশের হুমকী দিলে সে নিরুপায় হয়ে কাউকে না জানিয়ে স্বামীর সাথে সংসার করে আসে। এরই মাঝে ধর্ষকরা মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ভিডিও দৃশ্য ইন্টারনেটে প্রকাশিত করলে প্রতিবেশী নাজমুল হোসেনের  নজরে আসে। পরে সে ওই ধারণকৃত ভিডিও ডাউন লোড করে ধষিতা গৃহবধু তার পরিবারকে দেখালে ঘটনাটি ফাঁস হয়ে যায়। পরে ধর্ষিতা গৃহবধু স্থানীয় থানায় অভিযোগ দিলে পুলিশ ওই এলাকায় গিয়ে ধর্ষক সাদ্দাম হোসেনকে আজ সন্ধ্যায় গ্রেফতার করে থানা হাজতে আটক রাখে। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাব্বেরুল হক জানান, ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ভিক্টিমের ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর