বালিয়াডাঙ্গীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ১৯-০৯-২০১৯ ১৬:৫১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ সেপ্টেম্বর ১৯, ২০১৯ বৃহস্পতিবার, দুপুর ৩ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা পরিষদ গেটের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার প্রাথমিক শিক্ষকদের উন্নীত গ্রেডে বেতনের প্রস্তাব অর্থমন্ত্রণালয় কর্তৃক নাকচ করায় সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড সহ ৭ দফা দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে
অত্র উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক
মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনের ৭ দফা সমূহ নিম্নরূপ:
১। সহকারি
শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড সহ ২য় শ্রেণির গেজেট
মর্যাদা এবং বাইনেমে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ সহ সেলফ ড্রইং ক্ষমতা প্রদান করতে
হবে।
২। পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষদের করসপন্ডিং স্কেল প্রদান করতে হবে।
৩। সহকারি শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত পদোন্নতি দিতে হবে।
৪। চলতি
দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতির গেজেট প্রকাশ করেত হবে।
৫। ০৯-০৩-২০১৪
থেকে ১৪-১২-২০১৫ পর্যন্ত প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেল প্রদান করতে হবে।
৬। প্রাথমিক
শিক্ষকদের চাকুরী নন-ভোকেশনাল হিসাবে গন্য করতে হবে।
৭। বিদ্যালয়ের
সময়সূচীকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করতে হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com