বালিয়াডাঙ্গীতে ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত! সভাপতি মুনি রাম সিংহ ও মতিয়র রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রকাশ : ০৭-১১-২০১৯ ০০:২০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মুনি রাম সিংহ ও মতিয়র রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
আজ (নভেম্বর ৬, ২০১৯, বুধবার) বিকালে কলেজিয়েট স্কুলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৯ শ ৫২ জনের গোপন ব্যালটে ভোট প্রদান করেন। এ কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন ২ জন ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ২ জন। সভাপতি পদে প্রার্থীরা হলেন মুনিরাম সিংহ (ছাতা) ও আনারুল মিলার (গরুগাড়ী)। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন মতিয়র রহমান (ফুটবল) ও সাদেকুল ইসলাম (টিউবওয়েল)।
এদের মধ্য হতে সভাপতি পদে মুনিরাম সিংহ ছাতা প্রতিকে ৬১২টি ভোট এবং সাধারণ সম্পাদক পদে মতিয়র রহমান ৬১৫টি ভোট পেয়ে নির্বাচিত হন।
ভোট পর্যবেক্ষণে দায়িত্বে ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির, ৫নং দুওসুও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাত কুমার ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com