বালিয়াডাঙ্গীতে জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত
প্রকাশ : ০২-১১-২০১৯ ১৫:৫৪
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২ নভেম্বর ২০১৯ শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা আয়োজিত হয়। র্যালীটি বালিয়াডাঙ্গী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবু নাসের, এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, উপজেলা সমবায় বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপায়ন সমবায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি এস এম মশিউর রহমান সরকার।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com