বসতভিটার বিক্রি করা ওয়ার্ড কাউন্সিলরে পরাজয়
প্রকাশ : ০৬-১১-২০১৯ ১৬:১৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ৫নং দুওসুও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জিয়াখোর গ্রামের স্থায়ী বাসিন্দা জিয়াউল হক সাধারণ সম্পাদক পদ প্রার্থী নিজস্ব বসত বাড়ীর ৪ শতক জমি বিক্রি করে আওয়ামীলীগের কাউন্সিলে অংশগ্রহণ করে ২৮ টি ভোটে পরাজিত। তার প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন আরও ৫ জন।
গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার দুওসুও উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতারা এ ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে আব্বাস আলী ও সাধারণ সম্পাদক পদে বাবুল হোসেন নির্বাচিত হয়েছেন।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই প্রার্থীর ছবি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্যও করেছেন। উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল নিজস্ব ওয়ালে এ ছবি পোস্ট করেছেন। তিনি ওয়ালে লিখেছেন "ভিটেবাড়ীর ৪ শতক জমি বিক্রি করে ,, ৫ নং দুওসুও ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড কাউন্সিলে,,#জিয়ারুলথহক সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন এবং ভোট চলছে..."
জানা গেছে, ইতিমধ্যে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করে ওয়ার্ড কাউন্সিলের প্রার্থী হয়েছেন প্রায় ৫০ জনের উপর নেতাকর্মী। সিনিয়র রাজনীতিবীদরা বিষয়টি খারাপ ভাবেই নিচ্ছেন। তারা বলছেন, অঙ্গ সংগঠনের একটি গুরুত্ব পূর্ণ পদ খালি করে মূল দলে আসছে। এতে ওই জায়গাটি ফাঁকা হয়ে যাচ্ছে। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচীতে নেতাকর্মী সংকট দেখার আশংকা করছেন তারা।
দুওসুও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জানান, জমি বিক্রি করে প্রার্থী হয়েছেন বিষয়টি আমার জানা ছিল না। তবে উৎসব মূখর পরিবেশে কাউন্সিল হচ্ছে। একই মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকপ প্রবীর কুমার রায়।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষাক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাত রায়, সাধারণ সম্পাদক আকতার আলী প্রমুখ উপস্থিথ ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com