শেখ রাসেল মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ১১-১০-২০১৯ ০১:৩৯
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ (অক্টোবর ১০, ২০১৯) রাত ৮ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঢেকনাপাড়া ইয়াং জেনারেশন এর আয়োজনে শেখ রাসেল মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, গেস্ট অব অর্নার মুক্তি ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে ৫নং দুওসুও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির, বালিয়াডাঙ্গী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা প্রমুখ। উদ্বোধনী খেলায় “বালিয়াডাঙ্গী টাউন ক্লাব” বনাম “কালমেঘ” দুটি দল অংশ গ্রহণ করে এবং কালমেঘ ১-০ গোলে জয়লাভ করে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com