weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে লোড আনলোড লেবার ইউনিয়ন-এর সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৩-০৭-২০১৯ ২১:১৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: আজ জুলাই ২৩, ২০১৯ খ্রি. মঙ্গলবার, সকাল ১০ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা লোড আনলোড লেবার ইউনিয়ন-এর আয়োজনে উপজেলা মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্ঠা, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ীমীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান- মো: আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিক কল্যাণ সমন্বয় পরিষদ এবং সংগঠনের উপদেষ্ঠা ও সভাপতি- আলহাজ্ব আকরাম আলী, সংগঠনের উপদেষ্ঠা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো: মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সভাপতি জবেদ আলী, উপজেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি- মমতাজুর রহমান।

সাধারণ সভাটি ২টি অধিবেশনে সমাপ্ত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগের সভাপতি জবেদ আলী, এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিক কল্যাণ সমন্বয় পরিষদ এবং সংগঠনের উপদেষ্ঠা ও সভাপতি- আলহাজ্ব আকরাম আলী। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর