আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রকাশ : ২২-০৯-২০১৯ ২২:৩০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ সেপ্টেম্বর ২২, ২০১৯ রবিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা, বিশেষ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন। অনুষ্ঠানে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি আলহাজ্ব জমিরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে এবং পড়ে বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগীতায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com