বালিয়াডাঙ্গী উপজেলার কর্মবঞ্চিত ও অসহায় মানুষের পাশে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান
প্রকাশ : ১৪-০৫-২০২০ ২০:৪১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গীর কর্মবন্ঞ্চিত ও অসহায় তিন হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান।
চলমান কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সর্বমঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমংলা,বড়বাড়ী কাশিডাঙ্গা ও রুপগন্জ গ্রামের ২ শতাধিক অসহায় ও কর্মবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল বিতরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মৌখিক নির্দেশনায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টি. এম মাহবুবর রহমান এর নিজস্ব অর্থায়নে আজকের দুই শতাধীক প্যাকেট খাদ্য সামগ্রীসহ বিতরণ করা হয়।এ নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে চলমান করোনায় চাল,ডাল,লবন,সাবান,হ্যাণ্ড ওয়াশ, হ্যাণ্ড স্যানিটাইজার,মাক্স,করোনা সচেতনতার প্রচার পত্র বিতরণ করেন ড.মাহবুব।
আজকের চাল বিতরণে ড.মাহবুব তাঁর বক্তব্যে বলেন, মহামারী করোনায় আজ কিছু মানুষ অসহায় হয়ে পড়েছে। এসময় অনেকেই কাজকর্ম করতে পারছেন না। তাই বিএনপি মহাসচিব মির্জা ফ.ই আলমগীর স্যারের নির্দেশনায় অসহায় কর্মবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার চেস্টা করছি। এটি গোটা রমজান মাস চলমান থাকবে। তিনি এ সময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মির্জা ফ.ই. আলমগীর স্যারের জন্য সকলের কাছে দোয়া চান।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী জিল্লুর,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হক, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সলেমান আলী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার আলী শাহ্, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, বড়বাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ফারাজুল ইসলাম, যুবনেতা এন্তাজ আলী, আনোয়ার হোসেন পাশা ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com